ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

হাসান মামুন:

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে দুর্নীতির পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট, অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মেহেদী হাসান, দুপক সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেন, কমিটির সদস্য মিন্টু মাতা, জুবায়ের আল মামুন, মেহেদী হাসান শুভসহ সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারি কলেজ, মহিলা কলেজ ও আফতাব উদ্দিন কলেজের প্রভাষকেরা।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সচেতনতা গড়ে তোলা জরুরি। যুক্তিভিত্তিক চিন্তা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়: এমপি মিলন

error: Content is protected !!

পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট টাইম : এক ঘন্টা আগে
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :