ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সামনে নির্বাচন রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ১০ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ

আসাদুর রহমান হাবিব:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটে নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ।

ডা. আব্দুল আহাদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সালাম ও কুশল বিনিময় করে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মূল্যবান ভোট শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে একটি গণতন্ত্র-ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নারী-পুরুষ, যুবকসহ সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

দিনাজপুর-৫ আসনে চিকিৎসা সেবার উন্নয়ন এবং মুমুর্ষ রোগীদের দূরন্ত পথের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিনা চিকিৎসায় যেনো মারা না যায়—এই লক্ষ্যে এই আসনটিতে উন্নত চিকিৎসা সেবা ও ভালো মানের হাসপাতাল নির্মাণ করার কথা জানান ডা. আব্দুল আহাদ।

তিনি আরও বলেন, “একজন চিকিৎসক হিসেবে আমি জানি সঠিক রোগ নির্ণয়ই হলো আরোগ্যের প্রথম ধাপ। আমাদের এলাকার অবহেলিত স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিকায়ন করা আমার অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিটি রোগী যেন উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে না হয়—সেই নিশ্চয়তা দিতেই আমি আপনাদের পাশে এসেছি।”

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “দিনাজপুর-৫ ফুলবাড়ী-পার্বতীপুর আসনে জামায়াত ও এনসিপি ১০ দলীয় ঐক্যজোট গঠন করেছে এবং এই জোটে প্রার্থী হিসেবে থাকছে স্নেহের ছোট ভাই ডা. আব্দুল আহাদ। আমরা আগামীর বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং সুশৃঙ্খল সমাজ হিসেবে গঠন করতে চাই। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে দেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমরা আপনাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিব—ইনশাআল্লাহ।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

সামনে নির্বাচন রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ১০ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :