দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নুরুল ইসলামঃ ফরিদপুরের সদরপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ মমিনুর রহমান সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বানীসহ অন্যান্যরা। এম টি ই পি আই মোঃ শহিদুল ইসলাম জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে অস্থায়ী ২১৬ ও সদরপুর স্বাস্থ্য কমপ্লিট ১টি এই মোট ২১৭টি কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস খাওয়ানো হচ্ছে।
নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ মমিনুর রহমান সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বানীসহ অন্যান্যরা।
এম টি ই পি আই মোঃ শহিদুল ইসলাম জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে অস্থায়ী ২১৬ ও সদরপুর স্বাস্থ্য কমপ্লিট ১টি এই মোট ২১৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে।