দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নুরুল ইসলামঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। রবিবার( ২৮ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) ও বিকেলে ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মানসিক ভারসাম্যহীন কন্যা নাছরীন আক্তারের(১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, লিপি আক্তার(৪২) দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো ঝুলন্ত মরদেহ পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অপরদিকে নাছরিন আক্তার (১৩) ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিকেলে খাবার না খেয়ে নিজঘরে দরজা বন্ধ করে শুয়ে ছিল। তার মা নাজমা বেগম(৩৫) মেয়ের সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে। পরে পরিবারের অন্যান্য লোকজনের সহায়তায় দরজা ভেংগে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে এস আই আসাদুজ্জামান রিপন ঘটনাস্থল থেকে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। রবিবার( ২৮ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) ও বিকেলে ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মানসিক ভারসাম্যহীন কন্যা নাছরীন আক্তারের(১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, লিপি আক্তার(৪২) দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো ঝুলন্ত মরদেহ পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অপরদিকে নাছরিন আক্তার (১৩) ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিকেলে খাবার না খেয়ে নিজঘরে দরজা বন্ধ করে শুয়ে ছিল। তার মা নাজমা বেগম(৩৫) মেয়ের সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে। পরে পরিবারের অন্যান্য লোকজনের সহায়তায় দরজা ভেংগে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে এস আই আসাদুজ্জামান রিপন ঘটনাস্থল থেকে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।