ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির (CSP) আওতায় ২৩৫ জন স্পনসরকৃত শিশুর মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ক্যাম্প-৪-এর সিএসপি সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (HCI)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা শুশীলনের বাস্তবায়নে পরিচালিত শিশু স্পনসরশিপ কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ২৩৫ শিশুর জন্য পুষ্টিকর খাবার, ৭৬ জন কিশোরীর জন্য স্যানিটারি ন্যাপকিন, ২৩৫ শিশুর জন্য স্কুল ড্রেস এবং ১৪১ জন ছেলের জন্য স্পোর্টসওয়্যার ছিল। শিশুদের পুষ্টি, শিক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এ সহায়তার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসহ একটি মিডিয়া প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মোহাম্মদ রহমান মাহবুব, নিউজ উপস্থাপক, সমাজকর্মী ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গুডউইল অ্যাম্বাসেডর সামি হামদি, ফ্রিল্যান্স সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ইয়াজমিন আরা রোশিয়ান কানজি, সময় টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ হাসানুজ্জামান এবং প্রথম আলো নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী।

সিএসপি প্রকল্পের পক্ষ থেকে কর্মসূচির ফোকাল পারসন মোস্তফা বাকুলুজ্জামানসহ ফিল্ড ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন। এছাড়া শুশীলনের মিডিয়া ও ডকুমেন্টেশন বিভাগের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম ও শিশুদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় নথিবদ্ধ করেন।

পরিদর্শনকালে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা স্পনসরকৃত শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারা শিশু ও পরিবারের সদস্যদের অভিজ্ঞতা, প্রয়োজন, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে শিশু স্পনসরশিপ কর্মসূচির মাধ্যমে দেওয়া সহায়তা তাদের দৈনন্দিন জীবনে কী ধরনের ভূমিকা রাখছে, সে বিষয়েও অবগত হন।

সহায়তা পেয়ে শিশু ও তাদের অভিভাবকেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পুষ্টিকর খাবার, স্কুল ড্রেস, স্যানিটারি ন্যাপকিন ও স্পোর্টসওয়্যার পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
শিশু স্পনসরশিপ কর্মসূচির মাধ্যমে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও শুশীলন যৌথভাবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর শিশু ও তাদের পরিবারের কল্যাণ, শিক্ষা, মর্যাদা এবং সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার দুই সাংবাদিক

error: Content is protected !!

রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি :