ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটরে পুলিশের বুদ্ধিমত্তায় ট্রেনের যাত্রী হত্যা রহস্য উদ্ঘাটন, আটক ৪

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

চাকরির পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিলেন মনোয়ারুল ইসলাম মনোয়ার (২৭)। পরীক্ষা শেষে রাতে বাড়ি ফিরছিলেন পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে। স্বপ্ন ছিল, বাড়ি ফিরে আবারও জীবনের লড়াইয়ে নামবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। পথে ছিনতাইকারীদের কবলে পড়ে মুঠোফোন হারানোর পাশাপাশি প্রাণও হারাতে হলো তাকে। গাজীপুরের কোনাবাড়ী উপজেলার প্রতাপপুর এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাকে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে একটি মুঠোফোনের সূত্র ধরে চারজনকে আটক করার পর সামনে আসে ঘটনার চাঞ্চল্যকর তথ্য।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের মো. নওশেরের ছেলে। ছেলের মুঠোফোন শনাক্ত করতে আব্দুলপুরে এসে বাবা জানলেন সেই ফোনের মালিক আর বেঁচে নেই।

একটি মুঠোফোনের সূত্র ধরে রহস্য উদ্ঘাটন:

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন মনোয়ারুল। রাত দেড়টার দিকে ট্রেনটি গাজীপুরের কোনাবাড়ী এলাকার প্রতাপপুরে পৌঁছালে ছাদে থাকা কয়েকজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল আটটার দিকে রেলকর্মীরা কাজ করতে গিয়ে রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তবে তখনো নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত পুরোপুরি জানা যায়নি।

অন্যদিকে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে চা খেতে যান আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল মো. আব্দুস সালাম। এ সময় স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা চারজনকে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথাবার্তায় সন্তুষ্ট হতে না পেরে কনস্টেবল আব্দুস সালাম স্থানীয়দের সহায়তায় তাদের পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

আটক ব্যক্তিদের একজন আকাশের কাছে একটি মুঠোফোন পাওয়া যায়। সেটির বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ফোনটি ছিনতাই করা বলে জানান। একই সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদে মনোয়ারুলের মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি।

এরপর মুঠোফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাহের আলী মনোয়ারুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তার বাবা মো. নওশের আব্দুলপুরে এসে মুঠোফোনটি ছেলের বলে শনাক্ত করেন। পরে কোনাবাড়ী এলাকায় মরদেহ উদ্ধারের খবরের সঙ্গে এ ঘটনার যোগসূত্র পাওয়া যায়।

আটক চারজন, একজন কিশোরী:

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. রাব্বি আলী হৃদয় ও নারায়ণগঞ্জ সদর এলাকার পাহাড়িয়া গ্রামের মো. সামসুদ্দিনের মেয়ে মোছা. লিজা খাতুন (১৬)।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, চারজনকে আটক করা হলেও ঘটনার সঙ্গে তাদের প্রত্যেকের সংশ্লিষ্টতা একই রকম নয়। বিশেষ করে এ ঘটনার সঙ্গে লিজা খাতুনের সম্পৃক্ততা নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই তদন্তের মাধ্যমে প্রত্যেকের ভূমিকা নির্ধারণ হবে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ। আটক ব্যক্তিদের মঙ্গলবার সন্ধ্যায় আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ও ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সল বিন আহাসান।

চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মনোয়ারুলের এমন মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আর একটি মুঠোফোনের সূত্র ধরে ঘটনার রহস্য সামনে আসার বিষয়টি দেখিয়েছে, সন্দেহজনক আচরণ শনাক্ত করে স্থানীয় মানুষের সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপ অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লালপুর থানা পুলিশের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে যা হয়েছে সহজতর। তবে অভিযোগের পূর্ণ সত্যতা এবং ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত?

error: Content is protected !!

নাটরে পুলিশের বুদ্ধিমত্তায় ট্রেনের যাত্রী হত্যা রহস্য উদ্ঘাটন, আটক ৪

আপডেট টাইম : ১৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :