ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান, দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার: নাটোরের নলডাঙ্গায় বৈধ লাইসেন্স ছাড়া করাতকল স্থাপন ও পরিচালনা এবং রাস্তার পাশে কাঠ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার সোনাপাতিল ও পূর্ব সোনাপাতিল এলাকায় বন বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দুটি করাতকল (স-মিল) পরিদর্শনকালে বিভাগীয় বন কর্মকর্তার বৈধ লাইসেন্স ছাড়াই করাতকল স্থাপন ও পরিচালনার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া রাস্তার পাশে যত্রতত্র কাঠ ফেলে রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এসব অপরাধে ‘করাত-কল স্থাপন ও পরিচালনা (লাইসেন্স) বিধিমালা, ২০১২’-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সোনাপাতিল এলাকার মো. ফায়ার হোসেনের ছেলে মো. অমিদুল ইসলাম (৫০)। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মৃত হাতেম সরদারের ছেলে মো. শামীম সরদারকে (৩৯) জরিমানা করা হয় ৫ হাজার টাকা। অভিযানে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নাটোর এসএফএনটিসি, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এ সময় ফরেস্টার মো. জাহিদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা সত্যেন সেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।

বন বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বন ও বৃক্ষ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ কাঠ ও করাতকলের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, জনস্বার্থ রক্ষা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত?

error: Content is protected !!

নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান, দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :