ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুর যুবতীর উপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

-প্রতীকী ছবি।

অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুরে জমিজমা ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিরোধের জেরে এক যুবতীকে হামলা করে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবতীর নাম শাহনাজ আক্তার। তিনি উপজেলার কৈবর্তখালী-ফুলহার সীমান্ত এলাকার মো. শাহজাহান জোয়াদ্দারের মেয়ে। বর্তমানে তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শাহনাজ আক্তার ও তার মা জানান, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় পশ্চিম কৈবর্তখালী এলাকায় তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে দখলে নেন একই বাড়ির মো. বারেক জোয়াদ্দারের ছেলে মো. ছিদ্দিক জমাদ্দার। সোমবার ওই ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহারের জন্য মেরামতের কাজ শুরু করেন তিনি।

এ খবর পেয়ে বিকেলে শাহনাজ আক্তার ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ছিদ্দিক জমাদ্দার ও তার স্ত্রী আসমা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে রাস্তায় ফেলে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এ সময় রাস্তার ইট দিয়ে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তলপেটে গুরুতর আঘাতের কারণে রক্তক্ষরণও হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।

মারধরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার সময় শাহনাজের ছোট ভাই সাব্বিরকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাধা দেওয়ারও অভিযোগ করা হয়েছে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছিদ্দিক জমাদ্দার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান ভুক্তভোগীরা।

পরে শাহনাজ আক্তার তার ছোট ভাইয়ের সহায়তায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আরিফুল ইসলাম বলেন, “আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তলপেটের অভ্যন্তরে আঘাতজনিত ব্যথা ও রক্তক্ষরণ রয়েছে। এ কারণে তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ৫ বছরের শিশুর মৃত্যু, থানায় সমঝোতা নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

রাজাপুর যুবতীর উপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :