দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোঃ আরিফুল হাসানঃ রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে নতুন করে চালু হওয়া রাজবাড়ী-মধুখালী রুটের বাসের কম ভাড়াকে কেন্দ্র করে মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতি শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছে। অটো ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটার ভাড়া ২৫ টাকা হওয়া উচিত। কিন্তু রাজবাড়ী থেকে মধুখালী রুটে বাস মালিক সমিতি মাত্র ১৫ টাকা ভাড়া নিচ্ছে। এতে যাত্রীদের অধিকাংশ বাসে ওঠার কারণে অটো ইজিবাইক চালকদের যাত্রী সংকটে পড়তে হচ্ছে। মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ ওমর বিশ্বাস, সহ-সভাপতি মোঃ ছবদুল শেখ, লাইন সেক্রেটারি মোঃ মামুন বিশ্বাস (জামালপুর স্ট্যান্ড), সহ-সাধারণ সম্পাদক মোঃ ঈদ্রীস বিশ্বাস, শ্রমিক নেতা মোঃ সুমন বিশ্বাস, কার্যকরী সদস্য খোরশেদ আলম মোল্লা, ভাঙ্গী বাহার, রাজীব, রিপন, আজিজুলসহ অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা কাফনের কাপড় পরে প্রায় এক ঘণ্টা মধুখালী বাজার চৌরাস্তা সড়ক অবরোধ করেন। তারা জানিয়েছিলেন, সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু কম ভাড়া নেওয়া হলে আন্দোলন অব্যাহত রাখার হুমকি দেন। উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর নতুন করে চালু হয়েছে রাজবাড়ী-মধুখালী রুটের বাস।
মোঃ আরিফুল হাসানঃ
রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে নতুন করে চালু হওয়া রাজবাড়ী-মধুখালী রুটের বাসের কম ভাড়াকে কেন্দ্র করে মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতি শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছে।
অটো ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটার ভাড়া ২৫ টাকা হওয়া উচিত। কিন্তু রাজবাড়ী থেকে মধুখালী রুটে বাস মালিক সমিতি মাত্র ১৫ টাকা ভাড়া নিচ্ছে। এতে যাত্রীদের অধিকাংশ বাসে ওঠার কারণে অটো ইজিবাইক চালকদের যাত্রী সংকটে পড়তে হচ্ছে।
মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ ওমর বিশ্বাস, সহ-সভাপতি মোঃ ছবদুল শেখ, লাইন সেক্রেটারি মোঃ মামুন বিশ্বাস (জামালপুর স্ট্যান্ড), সহ-সাধারণ সম্পাদক মোঃ ঈদ্রীস বিশ্বাস, শ্রমিক নেতা মোঃ সুমন বিশ্বাস, কার্যকরী সদস্য খোরশেদ আলম মোল্লা, ভাঙ্গী বাহার, রাজীব, রিপন, আজিজুলসহ অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা কাফনের কাপড় পরে প্রায় এক ঘণ্টা মধুখালী বাজার চৌরাস্তা সড়ক অবরোধ করেন। তারা জানিয়েছিলেন, সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু কম ভাড়া নেওয়া হলে আন্দোলন অব্যাহত রাখার হুমকি দেন।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর নতুন করে চালু হয়েছে রাজবাড়ী-মধুখালী রুটের বাস।