ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হানিফ উদ্দিন সাকিবঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমিরের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রব রাশেদ, শাহিন উদ্দিন শাহিন, এডভোকেট নূর হোসেন সুমন, নজরুল ইসলাম শামীম ও তসলিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের একদলীয় শাসন, দমন-পীড়ন ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সংগঠিত হয়ে জনগণের পাশে থাকতে হবে। আগামী দিনের আন্দোলনে যুবদল হবে রাজপথের অগ্রভাগে।

এসময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

error: Content is protected !!

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি :