ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট গ্রেফতার

রনি আহমেদ রাজুঃ

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার ভিটাসাইর মারকাস মসজিদপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম নয়ন মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকার লাল্টু শিকদারের ছেলে।

শুক্রবার ১০ জুলাই ২০২৬ মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভিপিএন-ভিত্তিক সার্ভারের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়দের আর্থিক লেনদেনে সহায়তা করে আসছিলেন।

অভিযুক্তের নিয়ন্ত্রণে থাকা বিকাশসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ৫ লাখ ৯৫ হাজার ৫৭৭ টাকা এবং 1xBet অ্যাপে ৯৮ হাজার ৬২০ টাকা শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৬ লাখ ৯৪ হাজার ১৭৭ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ওসি আরও জানান, সংশ্লিষ্ট অর্থের উৎস, লেনদেনের প্রকৃতি এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে এই চক্রের আরও সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :