ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার

মোঃ আরিফুল হাসানঃ

হারানো, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন ফরিদপুরের মধুখালী থানার এএসআই (নিঃ) মোঃ শরীফুল ইসলাম। দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত প্রায় ৬২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি।

জানা গেছে, সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করেন এএসআই শরীফুল ইসলাম। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের অনেকেই এএসআই শরীফুল ইসলামের আন্তরিকতা, পরিশ্রম ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে জেলার শ্রেষ্ঠ এএসআই এবং জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে পদকও পেয়েছেন এএসআই (নিঃ) মোঃ শরীফুল ইসলাম।

এ বিষয়ে এএসআই শরীফুল ইসলাম বলেন, “হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়াকে আমি আমার দায়িত্ব ও কর্তব্য মনে করি। একজন মানুষ তার হারানো মোবাইল ফিরে পেলে যে আনন্দ পান, তা দেখে আমারও ভালো লাগে। তাই সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে আমি সর্বোচ্চ চেষ্টা করি।”

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “এএসআই মোঃ শরীফুল ইসলাম অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে মোবাইল ফোন উদ্ধারে তার কঠোর পরিশ্রম ও আন্তরিকতা প্রশংসনীয়। সাধারণ মানুষের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া পুলিশের জনসেবামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। তার এ ধরনের উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে সহায়ক হচ্ছে।”

সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে এএসআই শরীফুল ইসলামের এমন উদ্যোগ মধুখালী থানার জনবান্ধব পুলিশিং কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসা পাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :