ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে বাথরুমের স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় একটি বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, মৃত মধু মণ্ডলের ছেলে মো. আলী আকবর মণ্ডল (৮০)-এর বাড়ির কাঁচা বাথরুমে ভোর প্রায় ৫টার দিকে তার স্ত্রী মোছা. রওশনা বেগম (৫৫) বাথরুম ব্যবহার করতে গেলে স্ল্যাবের ওপর দাঁড়িয়ে অস্বাভাবিক কিছু অনুভব করেন। বিষয়টি তিনি স্বামীকে জানালে প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

পরে আলী আকবর মণ্ডল নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি কিছু রয়েছে বলে সন্দেহ করেন। পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানানো হলে দুপুর প্রায় ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে এক নারীর কঙ্কাল রয়েছে। কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের। দীর্ঘ কালো চুলের কিছু অংশ অক্ষত ছিল এবং হাড়গুলোর বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানার নথিতে পাওয়া যায়নি। ফলে কঙ্কালটির পরিচয় শনাক্তে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, বাথরুমের স্ল্যাবের নিচে কীভাবে ওই নারীর কঙ্কাল বস্তাবন্দি অবস্থায় এল, কতদিন ধরে সেখানে ছিল এবং এর পেছনে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনায় পুরো এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

error: Content is protected !!

মধুখালীতে বাথরুমের স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট টাইম : ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :