ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ভোলাহাট বিওপির একটি টহল দল এই মাদকগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলাহাট বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. সোনারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানে নামে।

টহল দলটি সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর মিডিয়া সেল জানিয়েছে, আটককৃত এই নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

আপডেট টাইম : ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :