ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে খাদ্যগুদামের সামনে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার

রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে চার যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই, ২০২৬) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভোলাহাট থানার খাদ্যগুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা: মোঃ জালাল উদ্দিন, গ্রাম: গোহালবাড়ী; মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা: মোঃ সবুর আলী, গ্রাম: ধরমপুর; রাউফ হাসান (১৮), পিতা: পলাশ উদ্দিন, গ্রাম: তেলিপাড়া; এবং মোঃ আসাদুল (২৮), পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: তাঁতীপাড়া। সবার বাড়ি ভোলাহাট উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল খাদ্যগুদামের সামনের ওই মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনরত অবস্থায় চার যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভোলাহাট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়: এমপি মিলন

error: Content is protected !!

ভোলাহাটে খাদ্যগুদামের সামনে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :