ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় গেম নিয়ে বিরোধে কুপিয়ে জখম, হুকুমের আসামি গ্রেপ্তার

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় চন্ডিপুর মাঠে গেম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির জেরে মো. লাচ্চু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফরিদ মন্ডল উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মছের প্রামাণিকের ছেলে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, রোববার (২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চন্ডিপুর বাজারে পল্লী চিকিৎসক জহুরুলের দোকানের সামনে অতর্কিত হামলা চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে লাচ্চুর মাথায় আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়।

পরে জখমী লাচ্চুর ছেলে পিয়াস আলী বাদী হয়ে রোববার থানায় মামলা দায়ের করেন। মামলায় চন্ডিপুর গ্রামের আজিদুলের ছেলে রবিন, শাহজাহানের ছেলে আল-আমিন, জমসেদের ছেলে হালিম ও ফরিদসহ এজাহার নামীয় ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ১২-১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, চন্ডিপুর মাঠে গেম খেলা নিয়ে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে লাচ্চুর ওপর হামলা চালায়। স্থানীয়দের দাবি, অনলাইনভিত্তিক ‘ফ্রি ফায়ার’ গেম নিয়ে এ বিরোধের সূত্রপাত।

ধৃত আসামী ফরিদ ও জখমী লাচ্চু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অভিযোগ উঠেছে ফরিদ ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের পক্ষ নিয়ে বিএনপি সমর্থক লাচ্চুকে কুপিয়ে জখম করেছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ফরিদ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “মামলার এজাহারে বর্ণিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি লাচ্চুকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় গেম নিয়ে বিরোধে কুপিয়ে জখম, হুকুমের আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :