দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
৩৮
বার পঠিত
বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
আনিসুর রহমানঃ নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রতন ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলার তমালতলা বাজারের বড় বাঘা সংলগ্ন এলাকায় যাওয়ার সময় রতন ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুলের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রতন ইসলাম উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মো. মকবুল ইসলামের বড় ছেলে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রতন ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলার তমালতলা বাজারের বড় বাঘা সংলগ্ন এলাকায় যাওয়ার সময় রতন ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুলের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রতন ইসলাম উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মো. মকবুল ইসলামের বড় ছেলে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”