ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০

মানিক কুমার দাসঃ

ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় গত ২১ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বোয়ালমারী থানাধীন ডোবরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার দুটি পৃথক ডাকাতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।

এর মধ্যে একটি মামলায় (মামলা নং-৭২, তারিখ: ২৮/০২/২০২০) ৩৯৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় (মামলা নং-০৮, তারিখ: ০৯/০৪/২০২০) একই ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সর্বমোট তার বিরুদ্ধে ১০ বছরের সাজা ছিল।

র‌্যাব জানায়, আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম রকিব আলী

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :