ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মামুনুর রশীদ মিলনঃ

নজরুল বর্ষ উপলক্ষ্যে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হামদ-নাত, একক অভিনয়, নৃত্য ও নজরুল সঙ্গীত বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ মতিউর রহমান, সহকারী অধ্যাপক (অবঃ) মো: ওসমান আলী, সহকারী অধ্যাপক রাশিদা খানম ও প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমূখ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: আনোয়ারুজ্জামান, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম নাসিরুল ইসলাম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: আকতারুজ্জামান বিল্লাহসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি আমাদের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রতীক। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
মামুনুর রশীদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :