দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৩২
বার পঠিত
নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ একজন আটক
মোঃ নুরুল ইসলাম: ফরিদপুরের নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ মো. সোহেল শেখ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮২৫ পিস ইয়াবাসহ মো. সোহেল শেখকে আটক করা হয়। আটক সোহেল শেখ উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত রসমত শেখের ছেলে বলে জানা গেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, "নগরকান্দা থানা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ মো. সোহেল শেখ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮২৫ পিস ইয়াবাসহ মো. সোহেল শেখকে আটক করা হয়।
আটক সোহেল শেখ উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত রসমত শেখের ছেলে বলে জানা গেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, “নগরকান্দা থানা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”