দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
চরভদ্রাসনে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মুস্তাফিজুর রহমান শিমুলঃ ফরিদপুরের চরভদ্রাসনে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা।পূর্ব ঘোষনা অনুযায়ী বুধবার(১জুলাই) সকাল দশটার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছল হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে তা বিঘ্নিত হয়।পরে বেলা সারে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগনের আয়োজনে একটি ব্যানারে এ মানব বন্ধনে অংশ নেয় তারা। প্রায় অর্ধঘন্টাব্যাপী এ মানববন্ধনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।বক্তারা বলেন অত্র উপজেলায় দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিং অব্যাহত থাকায় ব্যাবসা-বানিজ্যে ব্যাপক ক্ষতি,শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্নঘটা এবং সাধারন মানুষের সীমাহীন ভোগান্তি লাঘবে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানানো হয়। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ অবিলম্বে এই সমস্যার সমাধান না করলে পরবর্তীতে কঠোর কর্মসুচি দেওয়া হবে বলে জানান তারা। পরে মানববন্ধনে অংশগ্রহনকারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃহোসাইন, মোঃসাজ্জাদ হোসেন, মোঃসাইফ আব্দুল্লাহ, মোঃজাহীদ হোসাইন ও মুশফিক হাসান সাইফ প্রমুখ।
মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা।পূর্ব ঘোষনা অনুযায়ী বুধবার(১জুলাই) সকাল দশটার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছল হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে তা বিঘ্নিত হয়।পরে বেলা সারে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগনের আয়োজনে একটি ব্যানারে এ মানব বন্ধনে অংশ নেয় তারা।
প্রায় অর্ধঘন্টাব্যাপী এ মানববন্ধনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।বক্তারা বলেন অত্র উপজেলায় দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিং অব্যাহত থাকায় ব্যাবসা-বানিজ্যে ব্যাপক ক্ষতি,শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্নঘটা এবং সাধারন মানুষের সীমাহীন ভোগান্তি লাঘবে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানানো হয়। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ অবিলম্বে এই সমস্যার সমাধান না করলে পরবর্তীতে কঠোর কর্মসুচি দেওয়া হবে বলে জানান তারা।
পরে মানববন্ধনে অংশগ্রহনকারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃহোসাইন, মোঃসাজ্জাদ হোসেন, মোঃসাইফ আব্দুল্লাহ, মোঃজাহীদ হোসাইন ও মুশফিক হাসান সাইফ প্রমুখ।