দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
চট্টগ্রামের পটিয়ায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যাম
প্রদীপ্ত চক্রবর্তীঃ চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালে নির্মিত হচ্ছে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ ১৩৩ কোটি টাকা ব্যায়ে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজাঘাটা সেতু এলাকার শ্রীমাই খালে এই মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন , " হাইড্রোলিক এলিভেটর ড্যাম " পাউবোর জন্য নতুন প্রযুক্তি । তাই প্রজেক্টের নকশা চূড়ান্ত ও কারিগরি অনুমোদনে সময় লেগেছে । বর্তমানে কাজ পুরোদমে এগিয়ে চলছে । আশা করছি চলতি অর্থ বছরের মধ্যে তীর সংরক্ষণের কাজ শেষ হবে। পটিয়ার সাংসদ মো: এনামুল হক বলেন , হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের ফলে , হাইদগাঁও সহ আশে পাশের কয়েকটি ইউনিয়নের চিত্র পাল্টে যাবে। কৃষি কাজে সেচ সুবিধা , মৎস্য সম্পদ উন্নয়ন , পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সৃস্টি হবে পর্যটন স্পট। বর্ষায় অতি বৃষ্টির ফলে পানিতে নিচু এলাকা প্লাবিত হবে না। পটিয়ার অর্থনৈতিক পরিবর্তনে এই ড্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
প্রদীপ্ত চক্রবর্তীঃ
চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালে নির্মিত হচ্ছে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ ১৩৩ কোটি টাকা ব্যায়ে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজাঘাটা সেতু এলাকার শ্রীমাই খালে এই মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ কাজ চলছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন , ” হাইড্রোলিক এলিভেটর ড্যাম ” পাউবোর জন্য নতুন প্রযুক্তি । তাই প্রজেক্টের নকশা চূড়ান্ত ও কারিগরি অনুমোদনে সময় লেগেছে । বর্তমানে কাজ পুরোদমে এগিয়ে চলছে । আশা করছি চলতি অর্থ বছরের মধ্যে তীর সংরক্ষণের কাজ শেষ হবে।
পটিয়ার সাংসদ মো: এনামুল হক বলেন , হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের ফলে , হাইদগাঁও সহ আশে পাশের কয়েকটি ইউনিয়নের চিত্র পাল্টে যাবে। কৃষি কাজে সেচ সুবিধা , মৎস্য সম্পদ উন্নয়ন , পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সৃস্টি হবে পর্যটন স্পট। বর্ষায় অতি বৃষ্টির ফলে পানিতে নিচু এলাকা প্লাবিত হবে না। পটিয়ার অর্থনৈতিক পরিবর্তনে এই ড্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।