দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
এখলাস উদ্দীনঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মহিষালবাড়ী থেকে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫-এর সিপিসি-১ এর সদস্যরা। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১:৩০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ এলাকার মৃত জামালের ছেলে মো. সাগর (২৪) এবং মনিরুল ইসলামের ছেলে মো. রাজু আলী (২৫)। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর একটি আভিযানিক দল মহিষালবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকানের পাশ থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে মো. সাগরের হেফাজত থেকে একটি পলিথিনে রাখা ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানিয়েছে, আটক দুই আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, সীমান্তঘেঁষা এ অঞ্চলে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হওয়া প্রয়োজন।
এখলাস উদ্দীনঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মহিষালবাড়ী থেকে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫-এর সিপিসি-১ এর সদস্যরা।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১:৩০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ এলাকার মৃত জামালের ছেলে মো. সাগর (২৪) এবং মনিরুল ইসলামের ছেলে মো. রাজু আলী (২৫)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর একটি আভিযানিক দল মহিষালবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকানের পাশ থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে মো. সাগরের হেফাজত থেকে একটি পলিথিনে রাখা ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, আটক দুই আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, সীমান্তঘেঁষা এ অঞ্চলে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হওয়া প্রয়োজন।