ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

এখলাস উদ্দীনঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মহিষালবাড়ী থেকে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫-এর সিপিসি-১ এর সদস্যরা।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১:৩০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ এলাকার মৃত জামালের ছেলে মো. সাগর (২৪) এবং মনিরুল ইসলামের ছেলে মো. রাজু আলী (২৫)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর একটি আভিযানিক দল মহিষালবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকানের পাশ থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে মো. সাগরের হেফাজত থেকে একটি পলিথিনে রাখা ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটক দুই আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, সীমান্তঘেঁষা এ অঞ্চলে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হওয়া প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :