ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রে গ্রেপ্তার যুবক

গোলাম রাব্বী:

রংপুরের গঙ্গাচড়ায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে মো. লিওন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের পর তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে খোঁজখবর শুরু করে পরিবার। একপর্যায়ে তার ব্যবহৃত পরিচয়পত্র ও বিভিন্ন নথি নিয়ে গুরুতর অভিযোগের তথ্য সামনে আসে।

ঘটনাটি উপজেলার কচুয়া এলাকায়। গ্রেপ্তার লিওন মিয়া আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী ফুলবাড়ীচওড়া এলাকার সাফুল মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, লিওন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। সরকারি গোয়েন্দা সংস্থায় চাকরির পরিচয় দেওয়ায় শুরুতে তার বিষয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়নি।

তবে বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ তৈরি হলে পরিবার তার পরিচয় যাচাইয়ের উদ্যোগ নেয়। পরে তার প্রকৃত পরিচয় ও পূর্বের পারিবারিক জীবনের বিষয়ে বিভিন্ন তথ্য সামনে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশের কাছে থাকা নথি অনুযায়ী, লিওনের প্রকৃত নাম মো. লিওন মিয়া। অন্যদিকে তার ব্যবহৃত কথিত এনএসআই পরিচয়পত্রে ‘SOMRAT HOSSAIN SAMIM’ নাম এবং ‘Junior Field Officer’ পদবি উল্লেখ রয়েছে। পরিচয়পত্রে এনএসআইয়ের নাম ও প্রতীক ব্যবহার করা হয়েছে। এতে ইস্যুর তারিখ দেওয়া হয়েছে ৮ জুলাই ২০২১।

পুলিশের অভিযোগ, নিজের প্রকৃত পরিচয় আড়াল করতে লিওন বিভিন্ন নথি ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগও রয়েছে।

মামলার বাদী মোকাররম হোসেন অভিযোগ করেন, এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে লিওন তার মেয়েকে বিয়ে করেন। পরে পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে অনুসন্ধান করে প্রতারণার বিষয়টি জানতে পারেন তারা।

স্থানীয় বাসিন্দা মারুফ মিয়া জানান, এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়ায় লিওনকে নিয়ে মেয়ের পরিবারের মধ্যে আস্থা তৈরি হয়েছিল। পরে তার আগের বিয়ের বিষয়টিও সামনে আসে। আগের স্ত্রী সন্তানসহ ওই পরিবারের বাড়িতে আসার পর বিষয়টি আরও স্পষ্ট হয় বলে জানান তিনি।

এদিকে লিওনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়া এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও স্থানীয়ভাবে রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর লিওন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রে গ্রেপ্তার যুবক

আপডেট টাইম : ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :