ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ

-ছবিঃ প্রতীকী।

মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গোলয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় রুনা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যরা রুনাকে নিজ বসতঘরের কাঠের ধন্নার সঙ্গে উড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্বজনদের কান্না আর আহাজারিতে মুহূর্তেই ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ। যে ঘরে কিছুক্ষণ আগেও ছিল স্বাভাবিক জীবনযাত্রার ব্যস্ততা, সেই ঘরই পরিণত হয় শোকের নিস্তব্ধতায়। রুনার এমন মর্মান্তিক পরিণতিতে এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটিত হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করুন এবং তাঁর স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিষেশ প্রতিনিধি :