দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১৫৬
বার পঠিত
অবৈধ অনুপ্রবেশ রোধে হাতিয়ায় জনসচেতনতামূলক সভা
হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালীর হাতিয়ায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অবৈধ অনুপ্রবেশ রোধে আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ড পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত সভায় স্থানীয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, তরুণ সমাজকে অবৈধ কার্যকলাপ হতে বিরত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর হাতিয়ায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অবৈধ অনুপ্রবেশ রোধে আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ড পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত সভায় স্থানীয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে অবৈধ কার্যকলাপ হতে বিরত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।