ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পটিয়ার সাবেক সাংসদ শামসুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে দুদক

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ার প্রাক্তন সাংসদ ও হুইপ শামসুল হক চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজের মূল্যায়ন করার সময় প্রকৃত মূল্যের চেয়ে শতকরা ৩৫ থেকে ৪৫ ভাগ বেশি দাম ধরা, টেন্ডারবাজি, মাদক চোরাচালানীদের কাছ থেকে কমিশন গ্রহণ, নিয়োগ বাণিজ্য, পল্লী বিদ্যুৎ সমিতি থেকে অতিরিক্ত অর্থ আদায়, স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্পের অর্থের দুর্নীতির মাধ্যমে আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে।

এছাড়া, তার পুত্র নাজমুল করিম চৌধুরী সারুন, স্ত্রী কামরুন নাহার চৌধুরী এবং অন্যান্য পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের তদন্ত পরিচালক (তদন্ত-২) শাখা থেকে এক চিঠির মাধ্যমে শামসুল হক চৌধুরী, তার পুত্র নাজমুল করিম চৌধুরী সারুন, স্ত্রী কামরুন নাহার চৌধুরী, কন্যা তাহমিনা নাসরিন চৌধুরী, আখলিমা নাসরিন চৌধুরী, ভাই ফজলুল হক চৌধুরী এবং মুজিবুল হক চৌধুরী নবাবের নামে দেশের যেসব ব্যাংকে সঞ্চয়ী, চলতি, ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র বা অন্যান্য কোন প্রকারের হিসাব রয়েছে, সেগুলোর হিসাব বিবরণী এবং অন্যান্য তথ্যাদি দুদকে প্রেরণের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আতিকুল আলম বলেন, “শামসুল হক চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ব্যাংক তথ্যাদি সংগ্রহের পর সুষ্ঠু তদন্ত শুরু করা হবে। তদন্তে যদি তারা দোষী সাব্যস্ত হন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

পটিয়ার সাবেক সাংসদ শামসুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে দুদক

আপডেট টাইম : ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :