ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ১৩ মামলার আসামিসহ গ্রেফতার ২

কুষ্টিয়ার খোকসায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাটারিচালিত পাখিভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
গ্রেফতাররা হলেন, বাদশা প্রামাণিক ও আনোয়ার। বাদশা বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একই অপরাধে ৩টি মামলা রয়েছে।
জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, শনিবার বিকেলে গ্রেফতার দুজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারিচালিত একটি পাখিভ্যান চুরি করে। ভ্যানচালক রফিকের চিৎকার-চেঁচামেচিতে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ও আনোয়ার নিজেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলার কথা স্বীকার করেছে।
এছাড়া খোকসা-কুমারখালীসহ আশপাশের থানায় খোঁজ নিয়ে জানা গেছে, বাদশার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আটক দুজনকে নতুন মামলায় রবিবার আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কুষ্টিয়ায় ১৩ মামলার আসামিসহ গ্রেফতার ২

আপডেট টাইম : ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :