ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে বাড়ির গেট থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরের লতিফ মোড় এলাকায় বাড়ির প্রবেশমুখে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। শনিবার রাত অনুমান সাড়ে ৯ টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানাযায়, দৌলতপুর উপজেলা পশু হাসপাতাল গেট সংলগ্ন পোল্ট্রি ফিড ব্যবসায়ী এবং জিম পোল্ট্রিফিড মালিক মোঃ নুরুল ইসলাম রাত সাড়ে ৯ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে দু‘শ গজ দুরে লতিফ মোড় নামক স্থানে নিজ বাড়িতে প্রবেশ করছিলেন।
এ সময় ২ টি মোটর সাইকেল যোগে ৬ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে ঘিরে ধরে এবং তার কাঁধে থাকা একটি ব্যাগ জোর করে কেড়ে নেয়। ব্যাগে নগদ ৫ লক্ষ নগদ টাকা, একটি স্মার্ট মোবাইল ছিল বলে নুরুল ইসলাম জানিয়েছেন। এরপর চিৎকার শুনে ঐ ব্যবসায়ীর স্ত্রী এগিয়ে আসলে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই দ্রুত মোটর সাইকেল যোগে চলে যায় ছিনতাইকারীরা ।
পোল্ট্রি ফিড ব্যবসায়ী এবং জিম পোল্ট্রিফিড মালিক মোঃ নুরুল ইসলাম জানান, সকলের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল।
দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এবং সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের স্বনাক্ত করার চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দৌলতপুরে বাড়ির গেট থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :