ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জাহাঙ্গীর (২৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে ঢোকেন কয়েকজন যুবক। এসময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও জাহাঙ্গীর নামের ওই যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, রাতেই স্থানীয় লোকজন ফোন করে গণপিটুনি দেওয়ার বিষয়টি জানায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :