ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।

নিহত শিক্ষার্থী ফিলিপনগর কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে সজীব হোসেন (১৫)। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে সজীবসহ পাঁচ-ছয়জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সজীব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। আজ ভোরে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধারকাজ শুরু করলে সকাল ৯টার সময় সজীবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম  বলেন  ‘আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে।’

দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, ‘ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সকালে সজীব নামের ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :