ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

গত সপ্তাহের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে কিছুটা বেড়েছে পানি। এতে দেশের একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কিছুটা বেড়েছে। আগে বিদ্যুৎকেন্দ্রের একটি মাত্র ইউনিট চালু থাকলেও বর্তমানে হ্রদে পানি বৃদ্ধির ফলে দুটি ইউনিট চালু করে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে জলবিদ্যুৎ কেন্দ্রের একটি মাত্র ইউনিট দিয়ে মাত্র ২৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হওয়ায় উৎপাদনের পরিমাণ কিছুটা বাড়িয়ে ৩০-৩৫ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। বর্তমানে দুটি ইউনিট চালুর মাধ্যমে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। বৃষ্টিপাত নিয়মিত হলে ধীরে ধীরে বাকি ইউনিটগুলো চালুর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদনের লক্ষ্য রয়েছে বলে কেন্দ্রসূত্রে জানা গেছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎকেন্দ্রটিতে গত ১ মাস আগেও পানি সংকটে উৎপাদন সর্বনিম্ম পর্যায়ে চলে এসেছিল। এতে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে দৈনিক ২৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

তবে গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদে পানির পরিমাণ কিছুটা বেড়েছে। যার ফলে বর্তমানে ১নং এবং ২নং ইউনিট দিয়ে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এইভাবে যদি বৃষ্টিপাত নিয়মিত চলমান থাকে এবং হ্রদের পানি বাড়ে তবে আরো ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত শনিবার সকাল ৮টা পর্যন্ত রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮৩ দশমিক ১৮ এমএসএল। কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রয়েছে ৭৬ দশমিক ২৫ এমএসএল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

আপডেট টাইম : ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :