ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মিরপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তরিকুল ইসলাম (৩৫) ও শাকিল আহম্মেদ (১৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নাইম হোসেন (১৭) নামে কিশোর।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার শাকিল আহম্মেদ। আহত নাইম হোসেন দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের মতো ফুটবল খেলছিলেন স্থানীয় ছেলেরা। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে গুরুতর অবস্থায় শাকিল ও নাইম নামে দুইজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল আহম্মেদ নামে ওই যুবকের মৃত্যু হয়। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মিরপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের

আপডেট টাইম : ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :