ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ওষুধের টাকা চাওয়ায় বিষ কিনতে বলল ছেলে

ফেনীতে মায়ের আত্মহত্যা

প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্টঃ

ছেলের ওপর অভিমান করে বৃদ্ধ মা ওষুধের পরিবর্তে বিষ কিনে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামে।

এদিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুই পুত্রবধূসহ আবু রসুল রাসেল নামে এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- ছেলে আবু রসুল ওরফে রাসেল (৩৫), তার স্ত্রী বিবি রোকসানা রিমা (২২) ও আরকে ছেলে জয়নাল আবদীনের স্ত্রী আকলিমা আক্তার (২৮)।

পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মৃত সেকান্দর মিয়ার ছয় ছেলে সন্তান রয়েছে। এর মধ্যে কয়েকজন প্রবাসী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে শারীরিক ও মানসিকভাবে ছেলে ও ছেলেদের স্ত্রী’রা শাশুড়ি আয়েশা আক্তারকে (৭০) নির্যাতন করত।

রোববার রাত ১০টার দিকে কুয়েত প্রবাসী ছেলে জয়নাল আবদিনের সঙ্গে ওই বৃদ্ধ মায়ের মোবাইল ফোনে কথা বলার সময় বাকবিতণ্ডা হয়। নিজের শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের কাছে ওষুধ কিনতে টাকা চাইলে তারা মাকে ওষুধের পরিবর্তে বিষ কিনে খেতে বলে।

ছেলে ও পুত্রবধূদের এমন আচরণে মানসিকভাবে আঘাত পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান ওই বৃদ্ধা। স্থানীয় চাঁদগাজী বাজার থেকে বিষ কিনে এনে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ করে বিষপান করেন আয়েশা আক্তার।

বিষয়টি পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; এরপর তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃদ্ধার ভাই আবু তাহের বাদী হয়ে দুই ছেলে ও বৃদ্ধার তিন পুত্রবধূসহ পাঁচজনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় তার ভাই আবু তাহের বাদী হয়ে দুই ছেলে, ছেলের বউসহ ৫ জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা করেন। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ওষুধের টাকা চাওয়ায় বিষ কিনতে বলল ছেলে

ফেনীতে মায়ের আত্মহত্যা

আপডেট টাইম : ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
সময়ের প্রত্যাশা ডেস্ক : :