ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তিস্তার বালুর পয়েন্টে ডুবে দুই কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার করলো গংগাচড়া ফায়ার সার্ভিস

প্রতিকী ছবি।

গোলাম রাব্বীঃ

রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে তিস্তা নদীর বালুর পয়েন্টে ডুবে গিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর আজ (৬ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত দুই কিশোর হলো— মোঃ রোহান ইসলাম (০৬) এবং মোঃ ইমন ইসলাম (০৭)। তারা উভয়েই আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামের বাসিন্দা এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিলো।

স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল দুপুরে রোহান ও ইমন তিস্তা নদীর পাড়ে খেলতে গিয়ে বালুর পয়েন্টে গোসল করতে নামে। হঠাৎ করেই নদীর গভীরতা ও প্রবল স্রোতে তারা পানির নিচে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা চিৎকার করলে এলাকাবাসী দ্রুত উদ্ধার প্রচেষ্টা চালায়। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম বিকেল থেকেই উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে।

আজ সকালে তিস্তার ওই পয়েন্টে তল্লাশি চালিয়ে দুই কিশোরের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গংগাচড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মি জনাব হাবিবুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিলাম। নদীর স্রোত ও বালুর কাটার গভীরতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও শেষ পর্যন্ত মরদেহ দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।”

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো ডাঙ্গী পাইকান গ্রাম। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এলাকাবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈনুল হক লিপু সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

error: Content is protected !!

তিস্তার বালুর পয়েন্টে ডুবে দুই কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার করলো গংগাচড়া ফায়ার সার্ভিস

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :