ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

মোঃ ইফাজ খাঁঃ

‎হবিগঞ্জ জেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।

‎বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎আটককৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের বাসিন্দা নজির উদ্দিন (৩০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মদ সরবরাহের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

‎মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

আপডেট টাইম : ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
মোঃ ইফাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :