ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া আদালতে মারামারি-হট্টগোল, আহত ২

-ছবিঃ প্রতীকী।

মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া আদালতে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এতে আদালতের দুই কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের সেরেস্তাদার ও কর্মচারীদের সঙ্গে টাকা নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর পর ওই ব্যক্তি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে কর্মচারীদের ওপর হামলা করেন। এতে রাকিব ও রাসেল নামের দুই কর্মচারী আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আদালতের একটি সূত্র জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে বিএনপির নেতা মহসিনকে অপমান, অপদস্ত ও মারধর করেন আদালতের কর্মচারীরা। পরে মহসিনের পরিচিতজনরা এসে কর্মচারীদের মারধর করেন। উভয়পক্ষকে নিয়ে সমাধানের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় মহসিনকে পুলিশ হেফাজতে নেয় আদালত পুলিশ।

আদালতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, মহসিন নামের এক ব্যক্তি সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক মঞ্জুরুল ইসলামের কাছে এসে টাকা নিয়ে তর্কে জড়ান। এ সময় মহসিনের সঙ্গে আদালতের কর্মচারীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মহসিন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে কর্মচারীদের মারধর করেন। এতে দুই কর্মচারী আহত হন। মহসিনকে আদালত পুলিশ হেফাজতে নিয়েছে।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বলেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।”

এ বিষয়ে কথা বলার জন্য আদালত পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, “আমি বর্তমানে একটি মিটিংয়ে আছি, এই ব্যাপারে পরে কথা বলব।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়া আদালতে মারামারি-হট্টগোল, আহত ২

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :