আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেয়ায় বাকপ্রতিবন্ধী এক কিশোর অভিমান করে বিদ্যুত সঞ্চালন লাইনের খুঁটিতে (পোল) উঠে আত্মহত্যার চেষ্টা করেছে।
এ খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।ওই কিশোরের নাম সুমন (১৮)। সে চিমনা গ্রামের মাহাতাব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)সকালে চিমনা গ্রামের পাশের মাঠের মাঝে বিদ্যুৎ সঞ্চালন লাইনের (হাই ভোল্টেজ) খুঁটিতে উঠতে দেখতে পান কিছু কৃষক। সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করেন,এতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে তানোর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে খুঁটি থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















