মানিক কুমার দাসঃ
ফরিদপুরে মনিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ২৭ ফেব্রুয়ারি রাত ২টার মধ্যে যেকোনো সময়ে এই ঘটনা ঘটে।
নিহতের বসতবাড়ির উঠানে থাকা একটি আম গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের ছেলের বউ উর্মি বেগম প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তার মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে; এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















