ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়া সীমান্তে প্রায় ৪২ লাখ টাকার চোরাচালানী মালামাল ও মাদক উদ্ধার করেছে বিজিবি।
কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার ও মাদকসহ মোঃ তুফান মন্ডল (৩৯) নামে একজনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
আটক মোঃ তুফান মন্ডল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত ফেরত আলী মন্ডলের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ খারালা পাঁচ নম্বর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তুফান মন্ডল নামে একজনকে আটক করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চুলকানি ঘাট নামক স্থান থেকে স্যালিকাল স্ট্রং ক্রিম ২৫০ পিস উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চোরাচালানী মালামাল ও মাদকের আনুমানিক মুল্য প্রায় ৪১ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকা। বিজিবি জানায়, মাদকসহ আটকৃত আসামীকে বিধি মোতাবেক মিরপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















