ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগেশ্বরী পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন মো. আকরাম হোসেন

জেলাল আহম্মদ রানাঃ

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নাগেশ্বরী পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন মোঃ আকরাম হোসেন । তিনি নাগেশ্বরী পৌরসভার জনগণের ভোটে নির্বাচিত দুইবারের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব আব্দুর রহমানের সুযোগ্য সন্তান, পাশাপাশি তিনি একজন তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা ।

শুক্রবার সন্ধ্যায় পৌরবাসী, পরিবার বন্ধুবান্ধব ও নিজ এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে আকরাম হোসেন তার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর জনপ্রতিনিধি হিসেবে আমার বাবা দায়িত্ব পালন করেছেন পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার । সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহর কথা প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভায় শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠা’সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে নাগেশ্বরী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো ইনশাল্লাহ।

জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নাগেশ্বরী পৌরসভার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, আমার বাবা মৃত্যুর আগে নাগেশ্বরী পৌরবাসীর জন্য যে সপ্ন তিনি দেখেছেন, সেই সপ্ন আমি আপনাদের নিয়ে দলের উর্ধ্বে উঠে এক সাথে মিলেমিশে কাজ করে যেতে চাই।

“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে যদি পৌরবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে নাগেশ্বরী পৌরসভাকে একটি উন্নয়নমুখী ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় তিনি নাগেশ্বরী পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন,  আকরাম হোসেন প্রার্থী হলে নাগেশ্বরী পৌর নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, তবে জাতীয় নির্বাচনের মতো তরুণ ও মহিলা ভোটাররা পালটে দিতে পারে সব হিসাব নিকাশ, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নাগেশ্বরী পৌরসভা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ক্রমেই বাড়ছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সব থেকে বেশি আলোচনায় আছে আকরাম হোসেনের।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় দুটি বাস উল্টে আহত ১০-১৫ জন

error: Content is protected !!

নাগেশ্বরী পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন মো. আকরাম হোসেন

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী :