ঢাকা , শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শোক সংবাদ

আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হুমায়ন আহমেদঃ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রণাঙ্গনের সাহসী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু (৭২)-কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফন অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী উপস্থিত ছিলেন। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরে এবং জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর আঞ্চলিক শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতি থেকে সরে এসে নিজ গ্রাম কয়রাডাঙ্গায় সাধারণ জীবনযাপন শুরু করেন।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন সাহসী মুক্তিযোদ্ধা ও স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে সুপরিচিত। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে কয়রাডাঙ্গা ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় দুটি বাস উল্টে আহত ১০-১৫ জন

error: Content is protected !!

শোক সংবাদ

আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :