মোঃ ইকবাল হোসেন:
আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন-এর শিয়ালদী গ্রামের এক কৃষকের পেঁয়াজ ক্ষেত থেকে আনুমানিক ৫০ মন পাকা ও আধা-পাকা পেঁয়াজ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
জানা গেছে, উপজেলার ১নং বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী ও শৈলমারী মৌজায় প্রায় ৩ একর জমিতে পেঁয়াজ চাষ করেন মোঃ ইনামুল হক (রুবেল)। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে তিনি প্রতিদিনের মতো ক্ষেত পরিদর্শন করে বাড়ি ফেরেন। পরদিন ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে ক্ষেতে গিয়ে দেখতে পান, অজ্ঞাতনামা চোর বা চোরেরা ক্ষেত থেকে প্রায় ৫০ মন পেঁয়াজ তুলে নিয়ে গেছে। কিছু পেঁয়াজ নিয়ে গেলেও উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ ক্ষেতের মধ্যেই ফেলে রেখে যায়।
ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তার আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা মোঃ ইদ্রিস শেখ (৬০), মোঃ রমিজ উদ্দিন (২৫) ও মোঃ ফারুক আহম্মেদ (৬০) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসনাত খান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 





















