ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা চক্রের দুই সদস্য আটক, নগদ ২১ লাখ টাকা উদ্ধার

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত ২১ লাখ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার একটি মামলা তদন্তের অংশ হিসেবে গত (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা. সুলতানা খাতুন (৪৫), স্বামী- মোঃ মোবারক হোসেন এবং মোঃ মোবারক হোসেন (৫৫), পিতা- মৃত মহসিন আলী। উভয়ের বাড়ি রাজশাহী জেলার চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়ায় ।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে গ্রামীণফোনের ৭টি ও বাংলালিংকের ১টি সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১,৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করতো।

এছাড়া তারা ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড সংগ্রহ করত। বিকাশ বা রকেট অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে তাদের নামে নিবন্ধিত সিম ও পিনকোড নিজেদের দখলে নিয়ে পরবর্তীতে ১০০-২০০ টাকা দিয়ে সেসব সিম প্রতারণার কাজে ব্যবহার করত।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা চক্রের দুই সদস্য আটক, নগদ ২১ লাখ টাকা উদ্ধার

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :