মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালী উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাসুদ মোল্লা (৪৫), পিতা: মোঃ হাশেম মোল্লা এবং মোঃ মিলন মৃধা (২৬), পিতা: মোঃ নিজামউদ্দিন মৃধা। তারা উভয়েই সাং চরচন্দনা (আশাপুর), থানা মধুখালী, জেলা ফরিদপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান। সঙ্গীয় ফোর্সসহ তিনি পলাতক আসামি লুৎফর রহমানের বসতবাড়ির পশ্চিম দুয়ারী টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করেন। উল্লেখ্য, লুৎফর রহমানের বাড়ি মেগচামি ইউনিয়নের বিল আড়ালিয়া গ্রামে।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে মধুখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















