ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে নগরকান্দা থানাধীন চরযোশরদি ইউনিয়নের চরযোশরদি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের ফারুক শেখের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ফারুক শেখ ও সরোয়ার শেখ এর মালিকানাধীন দুটি বসতঘরসহ একটি রান্নাঘরে।
আগুনের ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন ও আশপাশের প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ জানানো হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















