ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

৪০টি অসহায় পরিবারের পাশে পুঠিয়ার মানবিক ইউএনও

আলিফ হোসেনঃ

পবিত্র রমজান মাস শুরু হতেই সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়ার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষার মাস। এই মাসে সচ্ছল মানুষেরা অসচ্ছলদের পাশে দাঁড়িয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ঠিক তেমনই এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন পুঠিয়ার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।তিনি পবিত্র রমজান মাসে ৪০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিকে এর আগে রমজান মাসের প্রথম দিনেই উপজেলার বেলপুকুর ইউনিয়নের (ইউপি) পশ্চিম জামিরা গ্রামের বাসিন্দা জনৈক নারী দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তার স্বামী স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হওয়ায় পরিবারটির উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট তাকে আরো মানুষিক চিন্তায় ফেলে।

এদিকে এমন পরিস্থিতির কথা জানতে পেরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ দ্রুত ওই পরিবারের খোঁজখবর নেন এবং ইউএনও অফিসে ডেকে তাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন। এ সময় তিনি তার পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রশাসনের পক্ষ থেকে যাদের প্রয়োজন, তাদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। তারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।রমজানের এই সময়ে একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

error: Content is protected !!

৪০টি অসহায় পরিবারের পাশে পুঠিয়ার মানবিক ইউএনও

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :