ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে নিহত লালচাঁদের ছেলে রুবেল গ্রেপ্তার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের বড় ছেলে রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চরাঞ্চলে গোলাগুলি, সন্ত্রাসী হামলা, ছিনতাই, চাঁদাবাজি, চরদখল, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধে রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রোববার দুপুরে চাঁদার দাবিতে চিলমারী চরাঞ্চলের লোকজনের ওপর রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগীরা দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই ফিলিপনগর এলাকায় অস্থায়ী ক্যাম্প থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, চরে গোলাগুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, র‌্যাবের অভিযানে ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের ছেলে রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

error: Content is protected !!

দৌলতপুরে নিহত লালচাঁদের ছেলে রুবেল গ্রেপ্তার

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :