ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতা’র বিরুদ্ধে দুদকের মামলা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আতা কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাই হওয়ার সুবাদে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক হারে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেন বলে দুদকের করা এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌসুলি এ্যাড. আব্দুল মান্নাফ জানান, সোমবার সকালে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা নং ০৫ তাং ২৩/০২/২০২৬ দ:বি: দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (১) ও (২) ধারায় আনীত অভিযোগে করা মামলাটি জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তপন রায়ের আদালতে দাখিল করেছে দুদক।

মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে নামে দুদক।

এসময় তার পুরো সম্পদের বিবরণী দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) মোতাবেক দুর্নীতি দমন কমিশন কর্তৃক সম্পদ বিবরণী ফরম তার নিজ ঠিকানায় জারি করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করেননি তিনি।

এজাহারে আরও বলা হয়, দুদকের অনুসন্ধানে ১০ কোটি ৯ লাখ ৬৮হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে পরিলক্ষিত হয়। যার কারণে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য,আতাউর রহমান আতা ভেড়ামারা উপজেলার বাহির চর ইউনিয়নের ষোলদাগ উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

error: Content is protected !!

কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতা’র বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :